রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির অনুরোধ প্রত্যাখান করল ইরান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৯ মোট ভিউ

যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চেয়ে অনুরোধ করলেও তেহরান সেটা প্রত্যাখান করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। শুক্রবার (৩ এপ্রিল) তৃতীয় একটি দেশের মধ্যস্থতায় ওয়াশিংটন যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে তারা।

ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এ প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে।

অবশ্য এ অঞ্চলের সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর ও কূটনৈতিক সমাধানের পথে সমস্যার সমাধানে পাকিস্তানের উদ্যোগে মধ্যস্থতার প্রস্তাব আসলেও যুক্তরাষ্ট্রের শর্তগুলোতে একপেশে দাবি করে নিজেদের সরিয়ে নিয়েছে তেহরান।

 

 

এদিকে সিএনএন জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সক্ষমতা ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং কামিকাজে ড্রোনের প্রায় অর্ধেকই এখনো অক্ষত এবং ব্যবহারের জন্য প্রস্তুত।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

শেয়ার করুন

One thought on "৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির অনুরোধ প্রত্যাখান করল ইরান"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital