শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

কেরানীগঞ্জ অগ্নিকাণ্ড: ১০ দিনের রিমান্ড চেয়ে ৩ দিনের মন্জুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫ মোট ভিউ
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. ইমান উল্লাহ প্রকাশ মাস্তানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমদ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আসামি ইমানকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিফাত আহমেদ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। 

তিনি বলেন, ফ্যাক্টরির স্বার্থসংশ্লিষ্ট কোনো কিছুতেই তিনি জড়িত না। ডায়াবেটিস, কিডনির সমস্যাসহ নানা রোগে তিনি ভুগছেন। অসুস্থ বিবেচনায় তার রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হোক।

আসামি ব্যবসায়ী হওয়ায় সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতেই তাকে মামলায় জড়ানো হয়েছে। 

অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান।

এর আগে রবিবার কেরানীগঞ্জের কদমতলী থেকে আসামি ইমানকে গ্রেপ্তার করা হয়।

 

পরে তাকে ঢাকার আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, তদন্তে আসামির বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামি ইচ্ছাকৃতভাবে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে কারখানা চালু রেখেছিলেন। যেখানে ছিল না কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা।
এ ছাড়া অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দিয়ে গোপনে সেটি পরিচালনা করেন। 

আবেদনে আরো বলা হয়, আসামি এই ঘটনার মূলহোতা। তার নেতৃত্বে অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় অবৈধভাবে লুকিয়ে বিপজ্জনক দাহ্য পদার্থ দিয়ে ফ্যাক্টরিটি কার্যক্রম চলমান রাখেন। এই কারণে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম আবেদনে উল্লেখ করেন, আসামিকে রিমান্ডে এনে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদসহ তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে রহস্য উদঘাটন করা যাবে। সেই সঙ্গে তার সহযোগী এজাহারনামীয় পলাতক আসামিদের এবং অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তার করা যাবে।

মামলার সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কেরাণীগঞ্জ থানা এলাকার কদমতলীতে মো. আকরাম উল্লাহ আকরামের মালিকানাধীন মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরীতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে উদ্ধার অভিযান চালিয়ে ছয়জনের মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক জুয়েল রানা বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এতে তিনজনের নাম উল্লেখসহ ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ইমান উল্লাহ ছাড়া অন্য আসামিরা হলেন—মো. আকরাম উল্লাহ আকরাম ও তার ছেলে আহনাফ আকিফ আকরাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি ইমান উল্লাহসহ অজ্ঞাতনামা ৫/৭ জন আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় আসামি মো. আকরাম উল্লাহ আকরাম ও আহনাফ আকিফ আকরাম জনবহুল এলাকায় অবৈধভাবে ৮-১০ বছর আগে ফ্যাক্টরিটি পরিচালনা করে আসছে। যেখানে ৫০/৬০ জন শিশু, নারী-পুরুষ শ্রমিক কাজ করতেন। একাধিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ফ্যাক্টরি বন্ধ ও সিলগালা করলেও  আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় গোপনে চালু করা হতো।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন ফের রিমান্ডে

ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন ফের রিমান্ডে
কেরানীগঞ্জে যুবদল নেতার ভাইসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জে যুবদল নেতার ভাইসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিলেটে বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড

সিলেটে বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড
কারখানার মালিকসহ তিনজনের নামে হত্যা মামলা, একজন কারাগারে

কারখানার মালিকসহ তিনজনের নামে হত্যা মামলা, একজন কারাগারে
কর্মশালায় বক্তারা

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়

 নিজস্ব প্রতিবেদক

শেয়ার

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়
ছবি : কালের কণ্ঠ
শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। এটি শুধু শ্রমিকের বিষয় নয়, এটি মানবাধিকারের বিষয়। বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে।

সোমবার (৬ এপিল) কর্মস্থলে নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধে আইএলও কনভেনশন ১৯০ বাস্তবায়নের দাবিতে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 

আরো পড়ুন

ছাত্রদলের রেদোয়ান ‘রূপান্তরিত নারী’, পরে অব্যাহতি

ছাত্রদলের রেদোয়ান ‘রূপান্তরিত নারী’, পরে অব্যাহতি

 

কর্মশালাটি আয়োজন করে নারী উন্নয়ন শক্তি (এনইউএস) এবং এতে সহযোগিতা করে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন (টিজিডব্লিউএফ), ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিডব্লিউইএবি), শিলিড, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এফসিএইচডি) এবং ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)।

আরো পড়ুন

কর্নেল অলির বিরুদ্ধে কটূক্তি, বিএনপি মহাসচিবের কাছে ব্যাখ্যা চাইল এলডিপি

কর্নেল অলির বিরুদ্ধে কটূক্তি, বিএনপি মহাসচিবের কাছে ব্যাখ্যা চাইল এলডিপি

 

এই কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল, আইএলও কনভেনশন ১৯০ সম্পর্কে গভীর ধারণা প্রদান, দক্ষ অ্যাডভোকেট তৈরি করা যারা নীতি নির্ধারণে প্রভাব ফেলতে সক্ষম, নাগরিক সমাজ, শ্রমিক সংগঠন ও নীতিনির্ধারকদের মধ্যে সংলাপ জোরদার করা, নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সহিংসতামুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করা, কনভেনশন ১৯০ বাস্তবায়নের জন্য কার্যকর অ্যাডভোকেসি পরিকল্পনা তৈরি করা।

সমাপনী অধিবেশনে ড. আফরোজা পারভীন তার সভাপতির বক্তব্যে বলেন, নিরাপদ কর্মক্ষেত্র কোনো বিলাসিতা নয়,এটি একটি মৌলিক অধিকার। বিশেষ করে নারীদের জন্য সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে কনভেনশন ১৯০ এর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

 

বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা আবুল হোসাইন তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।

ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক বলেন, এটি শুধু শ্রমিকের বিষয় নয়, এটি মানবাধিকারের বিষয়। বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন এর নির্বাহী সদস্য কাজী দিলরুবা জেফু, এফসিএইচডি এর চেয়ারপার্সন, শাহিদা ওয়াহাব, শিলিড এর নির্বাহী সদস্য সেলিনা আক্তার, ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর প্রোগ্রাম অফিসার সেলিনা খাতুন।

 

বক্তারা বাংলাদেশে নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার ওপর গুরুত্বারোপ করেন, যেমন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নির্যাতন, মানসিক চাপ ও অপমানজনক আচরণ, অনিরাপদ কর্মপরিবেশ, বেতন বৈষম্য ও বিলম্বিত বেতন ভাতা পরিশোধ, অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা না থাকা, চাকরির অনিশ্চয়তা ও জোরপূর্বক অতিরিক্ত কাজ, অনানুষ্ঠানিক খাতে আইনি সুরক্ষার অভাব, অনেক নারী শ্রমিক চাকরি হারানোর ভয়ে এসব বিষয়ে মুখ খুলতে পারেন না।

কর্মশালায় বক্তাদের প্রধান দাবিসমূহ হলো-কনভেনশন ১৯০ দ্রুত বাস্তবায়নের পথ নকশা ঘোষণা করতে হবে, অনানুষ্ঠানিক খাতকে আইনের আওতায় আনতে হবে, কর্মক্ষেত্রে নারী শ্রমিকের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে, সরকারি আইন অনুযায়ী ডে কেয়ার স্থাপন বাধ্যতামূলক করতে হবে, হয়রানি ও নির্যাতনের ক্ষেত্রে কার্যকর অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বা অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি গঠন করতে হবে, নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। ‌প্রতিটি প্রতিষ্ঠানে জেন্ডার পলিসি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, দেশব্যাপী সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু হবে করতে হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাজধানীতে তিন দিনব্যাপী বৈসাবি মেলা শুরু বৃহস্পতিবার

 নিজস্ব প্রতিবেদক

শেয়ার

রাজধানীতে তিন দিনব্যাপী বৈসাবি মেলা শুরু বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসীদের প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান ও বিষু’ উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ মেলা। রাজধানী ঢাকার মিরপুর-১৩ নম্বরের শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হয়ে এ মেলা চলবে শনিবার পর্যন্ত। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরো পড়ুন

দেশের মাথাপিছু আয় ২৭৬৯ মার্কিন ডলার : অর্থমন্ত্রী

দেশের মাথাপিছু আয় ২৭৬৯ মার্কিন ডলার : অর্থমন্ত্রী

 

জানা গেছে, ‘ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এবং ‘সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি’-এর সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধনীর প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। 

এবারের মেলায় ৩০ থেকে ৩৫টি স্টলে পার্বত্য চট্টগ্রামের টাটকা কৃষিপণ্য, জুম চাষের সবজি, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং পাহাড়ি খাবারের সমাহার থাকবে। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশিত হবে।

এ ছাড়া শেষ দিনে থাকছে লটারি ড্র। মেলা শেষ হওয়ার পরদিন রোববার বসবে ‘স্পেশাল বিজু বাজার’। উৎসবকে কেন্দ্র করে টাটকা সবজি, ঐতিহ্যবাহী পোশাক ও শুকনো খাবারের বিশেষ বাজার বসবে ওইদিন। 

আরো পড়ুন

ছাত্রদলের রেদোয়ান ‘রূপান্তরিত নারী’, পরে অব্যাহতি

ছাত্রদলের রেদোয়ান ‘রূপান্তরিত নারী’, পরে অব্যাহতি

 

আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা বলেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি ও খাদ্যপণ্যের প্রতি নগরবাসীর ব্যাপক আগ্রহ রয়েছে।

মূলত পাহাড়ের উৎসবের আমেজ রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে এই আয়োজন। এতে পাহাড়ি ও বাঙালি সবাই মিলেমিশে উৎসবের স্বাদ নিতে পারবেন। 

আয়োজক কমিটির আহ্বায়ক দো অং মারমা জানান, মিরপুর-১০ মেট্রো স্টেশন থেকে রিকশায় মাত্র পাঁচ মিনিটের দূরত্বে মেলার স্থানটি অবস্থিত। গত বছরের মতো এবারও ব্যাপক সাড়া পাওয়ার প্রত্যাশা রয়েছে। মেলায় ‘হেবাং’ রেস্তোরাঁর নানা পাহাড়ি মুখরোচক খাবার থাকবে।

ঢাকাবাসীকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 

আরো পড়ুন

অডিশন দিয়ে পেলেন সুযোগ, শুটিং শেষে পরিচয় জেনে অবাক সবাই

অডিশন দিয়ে পেলেন সুযোগ, শুটিং শেষে পরিচয় জেনে অবাক সবাই

 

মেলায় অংশ নিয়েছেন পাহাড়ি নারী উদ্যোক্তা জিলিয়ান তালুকদার। তিনি জানান, তার স্টল ‘কোরিয়ান গ্ল্যাম বাংলাদেশ’-এ পাহাড়ের ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি কোরিয়ান বিভিন্ন পণ্যও পাওয়া যাবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

পিআইসিটি পরিদর্শন করলেন ভুটানের রাষ্ট্রদূত

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শেয়ার

পিআইসিটি পরিদর্শন করলেন ভুটানের রাষ্ট্রদূত
ছবি: কালের কণ্ঠ
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (পিআইসিটি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ ই দাশো কর্ম হামু দর্জি। রবিবার (৫ এপ্রিল) তিনি টার্মিনালটির বিভিন্ন অবকাঠামো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। টার্মিনালে পৌঁছালে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ।

​পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে পানগাঁও টার্মিনালের বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

টার্মিনালের সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ভুটানের আমদানি-রপ্তানি বাণিজ্য আরো কার্যকরভাবে সম্পন্ন করতে পানগাঁও আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই টার্মিনাল ব্যবহারের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সংশ্লিষ্টরা মনে করছেন, ভুটানের রাষ্ট্রদূতের এই সফর পানগাঁও টার্মিনাল ব্যবহার করে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সমন্বয় আরো জোরদার করবে।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ, বন্দরের টার্মিনাল ম্যানেজার গোলাম সারওয়ার, পানগাঁও আইসিটির টার্মিনাল ম্যানেজার আশরাফ করিম চৌধুরী, পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার বশির আহমেদ, মেঙ্গলস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড চিফ কমার্শিয়াল অফিসার আনিসুল হকসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

 অনলাইন ডেস্ক

শেয়ার

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক সোমবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

 

আরো পড়ুন

আজকের নামাজের সময়সূচি, ৬ এপ্রিল ২০২৬

আজকের নামাজের সময়সূচি, ৬ এপ্রিল ২০২৬

 

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ

শেয়ার করুন

One thought on "কেরানীগঞ্জ অগ্নিকাণ্ড: ১০ দিনের রিমান্ড চেয়ে ৩ দিনের মন্জুর"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital