মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে সাবেক কনস্টেবলের মৃত্যু বাংলাদেশিরা কবে থেকে ভারতীয় ভিসা পাবেন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুই হলের বৈধ কাগজ প্রদানে প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম জবি ছাত্রদলের জবির সাবেক ছাত্রদল নেতা পারভেজ রেজার উদ্যোগে মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু গুম হওয়া ছাত্রদল নেতার বোনের বিএনপির নারী আসনে মনোনয়ন গ্রহণ রবিনের প্রচেষ্টায় জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে ৩০০ কোটি টাকা বরাদ্দ হামে আক্রান্তের সংখ্যা কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আলোচনায় এনসিপির দুই শীর্ষ নেত্রী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আলোচনায় এনসিপির দুই শীর্ষ নেত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২ মোট ভিউ

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১৩ জন এমপি পাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। এতে সংসদ সদস্যের সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে একটি আসন পাওয়ার কথা রয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তবে দলটিকে আরও একটি আসন দেওয়ার আলোচনা চলছে।

 

 

সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি সভাও অনুষ্ঠিত হয়। জামায়াতও বিষয়টি নিয়ে ইতিবাচক বলে জানা গেছে। তবে বিষয়টিতে আইনগত কোনও জটিলতা আছে কিনা, তা খতিয়ে দেখছেন জোটের নেতারা।

এনসিপির দায়িত্বশীল সূত্র জানায়, সংসদ সদস্যের অনুপাতে এনসিপি থেকে একটি আসন পাওয়ার কথা। তবে তাদের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর কাছে দুটি আসন দেওয়ার জন্য অনুরোধ করা হয়। দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এ বিষয়ে আইনগত দিকগুলোও দুই দলই খতিয়ে দেখছে।

সূত্রটি আরও জানায়, এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহবায়ক মনিরা শারমিন অনেকটাই চূড়ান্ত। আরেকটি আসন পেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুকে তা দেওয়া হতে পারে।

 

আরও পড়ুন:জামায়াত কর্মী সাওদা সুমি মুক্তি পেলেন

 

 

 

এনসিপির সংশ্লিষ্ট দায়িত্বশীল এক ব্যক্তি জানান, আমরা আগে থেকেই দুটি আসনের জন্য জামায়াতকে বলে আসছি। সোমবারও বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। তবে জামায়াত হ্যাঁ কিংবা না-কিছুই বলেনি। এর সঙ্গে আইনগত কোনও ব্যাপার আছে কিনা, আমরা সে বিষয়গুলোও পর্যালোচনা করছি।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে আগামী ১২ মে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) তফসিল ঘোষণার কথা রয়েছে। এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথা জানিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দ্রুত তাদের নাম ঘোষণা করা হবে বলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন।

 

 

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত ১৩টি এবং স্বতন্ত্র একটি পাবে। ছয়জন স্বতন্ত্র এমপি একজোট হয়েছেন। বিএনপির সঙ্গে তিনটি রাজনৈতিক দল আছে। জামায়াতের সঙ্গে আছে দুটি। বাংলাদেশ খেলাফত মজলিস ও রুমিন ফারহানা কোনও জোটে যাবেন না বলে জানিয়েছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, আমাদের নারী প্রার্থীর তালিকাও চূড়ান্ত করা হয়েছে। শিগগির তাদের নাম জানানো হবে। এনসিপি একটি আসন পাচ্ছে। আনুপাতিক হারে তাদের আরেকটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আলোচনা চলছে।

শেয়ার করুন

One thought on "জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আলোচনায় এনসিপির দুই শীর্ষ নেত্রী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital