শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০৩ মোট ভিউ

শক্তির দিক থেকে অনেকটা সমান, চলতি মৌসুমে বেশ উড়ছে দুই ক্লাবই, বায়ার্ন মিউনিখ ও চ্যাম্পিয়ন্স লিগে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি। এবার সেমিফাইনালে দুদল মুখোমুখি হচ্ছে মঙ্গলবার রাতে, ম্যাচের বাকি একদিন। তবে পিএসজি কোচ লুইস এনরিকে বলছেন, সেমির লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

ঘরোয়া লিগে শিরোপার খুব কাছাকাছি পিএসজি, বায়ার্ন বুন্দেসলিগা শিরোপা নিজেদের করে নিয়েছে ইতিমধ্যেই। চ্যাম্পিয়ন্স লিগে সেমির আগে নিজের দল বা খেলোয়াড়দের ব্যাপারে তথ্য দিতে চান না পিএসজি কোচ। বায়ার্ন থেকে সব গোপন রেখে মাঠে নামতে চান। সেমির আগে সবশেষ লিগ ওয়ান ম্যাচে শিরোপা লড়াইয়ের ম্যাচে এনরিকে পিএসজির মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন।

রোববার এ স্প্যানিশ কোচ বলেছেন, ‘বায়ার্নের বিপক্ষে সেমি শুরু হয়ে গেছে। তাদের কোন তথ্য দেব না। আমরা ইউরোপের সেরা দলের বিপক্ষে সেমি খেলতে চলেছি। কিন্তু আমরাও বর্তমান চ্যাম্পিয়ন, এবং সেভাবে থাকতে চাই।’

চলতি আসরে লিগপর্বে মুখোমুখি হয়েছিল দুদল। পিএসজির মাঠে বায়ার্ন ২-১ গোলে জিতেছিল। মঙ্গলবার রাত ১টায় প্যারিসে সেমির প্রথম লেগে বায়ার্নকে আথিত্য দেবে গত আসরের চ্যাম্পিয়নরা। মে ৬ জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে লড়বে তারা।

শেয়ার করুন

One thought on "বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital