বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাবির হলের সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলি করে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৮ মোট ভিউ


‎রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ নেওয়াজ হলের সামনে এক অজ্ঞাত ব্যক্তিকে প্রকাশ্যে ৫ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের উদ্ধারকারী পথচারী মেজবাহ জানান, নিউ মার্কেটের অদূরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ নেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে দুজন অজ্ঞাত যুবক হঠাৎ সেখানে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে গুলি চালাতে শুরু করে।


‎হামলাকারীরা ওই ব্যক্তির মাথায় তিন রাউন্ড, বাম হাতে এক রাউন্ড এবং বাম বগলের নিচে এক রাউন্ডসহ মোট পাঁচ রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির বিকট শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

 

 

আরো পড়ুন:একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু

 

‎ঘটনার প্রত্যক্ষদর্শী রতন বলেন, লোকটি দ্রুত হেঁটে যাচ্ছিল। পেছন দিক থেকে মাস্ক পরিহিত এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পরে দৌড়ে তার কাছে গিয়ে আরও দুটি গুলি করে। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর আবার তার সামনে গিয়ে মাথায় ঠেকিয়ে গুলি করে। তিনি আরও বলেন, লোকজন চিৎকার দিলে সে একটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলের পেছনে উঠে বিডিআর গেটের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

‎ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে জানান, নিউ মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা, হাত, গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

‎হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিউ মার্কেট থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  ঘাতকদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital