শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবির ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩১ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা শিক্ষার্থী হাবিবুর রহমানকে ব্যাট উপহার দিয়েছেন ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন।

বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর হাতে ব্যাট তুলে দেওয়া হয়। এ সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো শাহরিয়ার হোসেন উপস্থিত থেকে তার হাতে ব্যাট তুলে দেন।

 

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, নেতৃত্বগুণ ও দলগত মানসিকতাও গড়ে তোলে। হাবিবুর রহমানের মতো প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

 

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা দরকার। অনেক শিক্ষার্থী সীমিত সুযোগ–সুবিধার মধ্যেও নিজেদের প্রতিভা প্রমাণ করছে। তাদের এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

ব্যাট উপহার প্রদানকারী জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, হাবিবুর রহমান টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলে সেমিফাইনালে উঠেছেন, যা প্রশংসনীয়। এমন অর্জনকে স্বীকৃতি দেওয়া হলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

ব্যাট পেয়ে হাবিবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের হয়ে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন হাবিবুর রহমান। এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

 

শেয়ার করুন

One thought on "জবির ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital