রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মো: আতিকুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

“শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আর নয় শব্দদূষণ, চাই সুন্দর জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলার যুব উন্নয়ন সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম-এর আয়োজনে এবং জেলা প্রশাসন, কুড়িগ্রাম-এর সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম-এর সহকারী পরিচালক আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি আনিসুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, বিশিষ্ট চিকিৎসক ডা. মো: আরিফুল ইসলাম এবং কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন।
বক্তারা তাদের বক্তব্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, অতিরিক্ত শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে, যা দীর্ঘমেয়াদে পরিবেশ ও সমাজের জন্য হুমকিস্বরূপ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘একটিভিস্টা কুড়িগ্রাম’-এর তরুণ সদস্যবৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
সবশেষে কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং শব্দদূষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

শেয়ার করুন

One thought on "আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital