বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্কুল কমিটিতে বিতর্কিত আব্দুল্লাহ সাইফকে ঘিরে নারায়ণগঞ্জে তোলপাড়

​রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৮ মোট ভিউ

নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্দারপাড়ায় অবস্থিত একটি নামকরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিকভাবে বিতর্কিত ও মামলার আসামিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে।

​গত ২৩ এপ্রিল ঘোষিত নতুন এডহক কমিটিতে সদস্য হিসেবে নাম আসে আব্দুল্লাহ আল সাইফ-এর।

 

জানা গেছে, তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি ছিলেন বলে। কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই শুরু হয় নানা গুঞ্জন।

 

স্থানীয়দের অভিযোগ, সাইফ একজন রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তি এবং তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় রাজনৈতিক সহিংসতার একটি মামলা (মামলা নং- ৩৪৮/২৫) বর্তমানে চলমান রয়েছে।

 

​একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থানে মামলার আসামির অন্তর্ভুক্তি মেনে নিতে পারছেন না অভিভাবকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,​“শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারিগর। এখানে যদি বিতর্কিত ও সহিংসতার মামলার আসামিদের স্থান দেওয়া হয়, তবে আমাদের সন্তানদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়বে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।”

 

​বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন কোনো বিশেষ রাজনৈতিক প্রভাব বা অস্বচ্ছ সমঝোতার মাধ্যমেই কি সাইফকে কমিটিতে আনা হয়েছে? স্বচ্ছতা বজায় রেখে কেন সৎ ও ক্লিন ইমেজের ব্যক্তিদের সুযোগ দেওয়া হলো না, তা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ।

 

​এসব অভিযোগ ও বিতর্ক প্রসঙ্গে এডহক কমিটির সভাপতি আবু আল ইউসুফ খান টিপু-র পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের এই নীরবতা সাধারণ মানুষের মনে সন্দেহের দানা আরও মজবুত করছে।

 

​শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital