বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

তাওশীফ শীস, রুয়েট প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন আগামী ৯ মে অনুষ্ঠিত হবে এবং ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

গত ২২ জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৮,২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১৫,৫৬৭ জন পরীক্ষায় অংশ নেন। ২৪ জানুয়ারি প্রকাশিত ফলাফলে ‘ক’ গ্রুপে ৭,৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন অনলাইনে গ্রহণ করা হয় গত বছরের ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এবারের ভর্তি পরীক্ষার মাধ্যমে চারটি অনুষদের অধীন ১৪টি বিভাগে মোট ১,২৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

ভর্তি কার্যক্রম ৩ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হয়ে পাঁচটি পর্যায়ে মেধাতালিকা অনুসারে পরিচালিত হয়। শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করা হয়েছে।

 

 

আরো পড়ুন:চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

 

 

এবারও শিক্ষার্থীদের সুবিধার্থে ‘অটো মাইগ্রেশন’ পদ্ধতি চালু রাখা হয়, যার মাধ্যমে খালি আসনের ভিত্তিতে উচ্চতর পছন্দের বিভাগে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
ভর্তি, ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরুর বিস্তারিত তথ্য রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট admission.ruet.ac.bd এ পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে নবীন শিক্ষার্থীদের জন্য রুয়েটে শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাজীবনের পথচলা। প্রশাসন নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

One thought on "রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital