বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬০ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর চারুকলা বিভাগের আয়োজনে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘চারুকলা অনুষদ’ ভবনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে তাদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি দেশের প্রখ্যাত শিল্পীদের নামে পুরস্কারের নামকরণ তাঁদের অবদানকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

তথ্যপ্রযুক্তির প্রভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলার হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য যেন শিল্পকর্মের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত থাকে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, “এই বিশ্ববিদ্যালয় থেকেই ভবিষ্যতে জয়নুল আবেদীন, এস এম সুলতান ও কামরুল হাসান-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী তৈরি হবে।”

সমাজ ও সংস্কৃতির বিকাশে চারুকলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

 

আরো পড়ুন:রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ। স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার।

প্রদর্শনীতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন ও প্রিন্টমেকিং—এই তিনটি স্ট্রিমে মোট ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্মও প্রদর্শিত হচ্ছে।

শেয়ার করুন

One thought on "নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital