শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে বছরব্যাপী লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৭ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে বছরব্যাপী ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জবি ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)।

 

ক্লাব সূত্রে জানা যায়, এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এক বছরব্যাপী ধারাবাহিক প্রশিক্ষণ, কর্মশালা, টিমওয়ার্ক কার্যক্রম এবং বিভিন্ন বাস্তবমুখী সেশনের মাধ্যমে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান এবং পেশাগত প্রস্তুতির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারীরা প্রোগ্রাম শেষে ক্লাবের আজীবন সদস্যপদ লাভ করবেন।

 

বিশ্ববিদ্যালয়ের ২০ ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা আগামী ২০ মে পর্যন্ত অনলাইন ও অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে নিবন্ধনের জন্য নির্ধারিত গুগল ফর্ম ব্যবহার করতে হবে। পাশাপাশি সরাসরি রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে অফলাইন রেজিস্ট্রেশন বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করা হবে।

 

আয়োজকরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা ও নেতৃত্বগুণ। এ লক্ষ্যেই এলডিপি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মোন্নয়ন, সৃজনশীলতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে জবি ক্যারিয়ার ক্লাব।

 

প্রসঙ্গত, ২০১১ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয় জবি ক্যারিয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ক্লাবটির সক্রিয় সদস্য সংখ্যা সহস্রাধিক।

 

ক্লাবটি প্রতিবছর বেশ কয়েকটি সিগনেচার প্রোগ্রাম আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে নবীনদের জন্য ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)’, চাকরিপ্রত্যাশীদের জন্য ‘ন্যাশনাল জব জাংশন’, দক্ষতা উন্নয়নভিত্তিক ‘আপলিফট ইউর ক্যারিয়ার’, সৃজনশীল প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’, উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির ‘হেভ পাওয়ার অন পাওয়ার-পয়েন্ট অ্যান্ড প্রেজেন্টেশন’ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘ড্যাকোয়েট অব এক্সিলেন্স’।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আরও প্রস্তুত করে তুলবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital