বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্রে জবাবদিহি নিশ্চিতের প্রধান হাতিয়ার স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

মো :আসাদুল আলম জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৭ মোট ভিউ

 

 

 

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার যত বেশি জবাবদিহির আওতায় থাকবে, রাষ্ট্র পরিচালনার পথ ততই স্বচ্ছ ও সঠিক হবে, আর এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতেই রয়েছে গণমাধ্যম।

 

সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যুক্তির পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া। এই মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হলে গণমাধ্যম তার স্বকীয়তা হারায়। তাই নীতিনিষ্ঠা ও দেশপ্রেমের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা মোকাবিলায় সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তরুণ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সৃজনশীলতাকে বিকশিত করতে হবে এবং নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পেশার মান রক্ষা করতে হবে।

 

 

আরও পড়ুন :সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

 

 

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রকৃত সাংবাদিকতার কাজ হলো—বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ভাবে সুবিধাভোগীদের জবাবদিহির মুখোমুখি করা। তিনি সাংবাদিকদের গঠনমূলক

সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, সমালোচনা ও কুৎসার মধ্যে পার্থক্য বোঝার সক্ষমতা থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব।

 

বিদায়ী সভাপতি মেহেদী মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করেন সভাপতি মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক রাজিব রায়হান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীসহ নানা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital