শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জাকসুর উদ্যোগে জাহাঙ্গীরনগরে ফ্রি ওয়াইফাই চালুর কাজ শুরু

মো. আসাদুল আলম,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৫ মোট ভিউ

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য অবশেষে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। ক্যাম্পাসের উন্মুক্ত (ওপেন) স্পেসগুলোতে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

 

জাকসু সূত্রে জানা যায়, প্রকল্পটির প্রথম ধাপে ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে উচ্চক্ষমতাসম্পন্ন ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হচ্ছে। প্রতিটি অ্যাক্সেস পয়েন্টের আওতায় প্রায় ২০০ মিটার এলাকায় একসঙ্গে অন্তত ৫০০ জন শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

 

 

আরও পড়ুন:জাহাঙ্গীরনগরে আসছে পূর্ণাঙ্গ অটোমেশন: শিক্ষার্থীদের ভোগান্তি কমার আশাবাদ

 

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই শিক্ষার্থীরা এই ফ্রি ওয়াইফাই সুবিধা উপভোগ করতে পারবেন। এতে করে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং অনলাইনভিত্তিক নানা কাজে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

জাকসুর তথ্য ও প্রযুক্তি এবং গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে ক্যাম্পাসের আরও এলাকাকে এই সুবিধার আওতায় আনা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital