বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বানারীপাড়া–বিশারকান্দি সড়ক নির্মাণে অনিয়ম: প্রাইম কোট ছাড়াই চলছে কাজ!

হুমায়ুন কবির ,​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭২ মোট ভিউ

 

 

​বরিশালের বানারীপাড়া থেকে বিশারকান্দি পর্যন্ত চলমান সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার উদয়কাঠি ইউনিয়নের শেরেবাংলা বড় ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ‘প্রাইম কোট’ (গলিত পিচ) প্রয়োগ ছাড়াই কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার বেস স্তরের ওপর যথাযথভাবে প্রাইম কোট বা বিটুমিনের স্তর না দিয়েই কার্পেটিং করা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ও প্রয়োজনীয় ধাপ উপেক্ষা করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
​প্রকৌশল বিশেষজ্ঞদের মতে, প্রাইম কোট রাস্তার মূল স্তরের সাথে উপরের কার্পেটিংয়ের সংযোগ দৃঢ় করে এবং সড়কে পানি প্রবেশ রোধ করে স্থায়িত্ব নিশ্চিত করে। এই ধাপটি বাদ দিলে সড়কটি অল্প সময়ের মধ্যেই ভেঙে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে।

 

আরও পড়ুন :সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

​কাজে অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের কাছে জানতে চাইলে তারা এক অদ্ভুত দাবি করেন। তাদের মতে, “প্রাইম কোট ব্যবহার না করলেও রাস্তার কোনো সমস্যা হবে না।” এমন অপেশাদার ও অযৌক্তিক বক্তব্যে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এলাকাবাসীর অভিযোগ, সরকারি বিপুল পরিমাণ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি যদি নিয়মনীতি না মেনে করা হয়, তবে দ্রুতই তা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। নিম্নমানের কাজের মাধ্যমে সরকারের টাকা অপচয় করা হচ্ছে বলে তারা মনে করেন।
​এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যথাযথ মান বজায় রেখে রাস্তার কাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

One thought on "বানারীপাড়া–বিশারকান্দি সড়ক নির্মাণে অনিয়ম: প্রাইম কোট ছাড়াই চলছে কাজ!"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital