বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাবিতে উদ্বোধন হলো ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’, মিলবে রিয়েল টাইম বাস লোকেশন সুবিধা

মো. আসাদুল আলম,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও আধুনিক, সহজ ও নিরাপদ করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সময়ের দাবি। তিনি বলেন, এ ধরনের সেবা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হলেও শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

 

আরও পড়ুন :সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত-১

 

 

 

জানা গেছে, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব বাসে এই সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে বাসের তাৎক্ষণিক অবস্থান, নির্দিষ্ট স্টপেজে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং বিলম্ব সংক্রান্ত নোটিফিকেশন জানতে পারবেন। ফলে সময় ব্যবস্থাপনা সহজ হওয়ার পাশাপাশি যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবস্থার অনিশ্চয়তায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না থাকায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীবান্ধব ও আধুনিক ক্যাম্পাস গঠনে ছাত্রদল ভবিষ্যতেও এমন কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital