বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বিসিসিআই’র সাবেক কর্মকর্তা সমস্যায় পড়লে প্রতিক্রিয়া তো হবেই

মোঃ রাহাত হোসেন সাগর
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ মোট ভিউ

বিসিসিআই’র সাবেক কর্মকর্তা

সমস্যায় পড়লে প্রতিক্রিয়া তো হবেই

মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের সব ম্যাচের সম্প্রচার স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাংলাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের সম্প্রচাএ নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। 

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিসিসিআই’র এক সাবেক কর্মকর্তা এনডিটিভিকে জানান, বাংলাদেশের পদক্ষেপটি স্বাভাবিক প্রতিক্রিয়া।


এই কর্মকর্তা বলেন, ‘প্রতিটি কাজেরই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ তাদের ক্ষমতার মধ্যে থেকে যা ঠিক মনে করেছে, সেটাই করছে। তকলিফ হুয়ি হ্যায় (সমস্যা হয়েছে), তাই প্রতিক্রিয়া তো হবেই।’ তবে তিনি আরও যোগ করেন, এই সিদ্ধান্তে ভারত বা আইপিএলের তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।


গতকাল (৫ ডিসেম্বর) বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এ মর্মে জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি নির্দেশ জারি করেছে, যার মাধ্যমে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি, এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে কষ্ট, বেদনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।’

শেয়ার করুন

One thought on "বিসিসিআই’র সাবেক কর্মকর্তা সমস্যায় পড়লে প্রতিক্রিয়া তো হবেই"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital