বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মার্কিন অভিযানে ১০০ জন নিহত: ভেনেজুয়েলার মন্ত্রী

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ মোট ভিউ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের উদ্দেশে চালানো মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলো। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে দিয়োসদাদো বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, এখন পর্যন্ত ১০০ জন নিহত এবং প্রায় একই সংখ্যক মানুষ আহত হয়েছেন। আমাদের দেশের ওপর আক্রমণ ছিল ভয়াবহ।’ তিনি আরও জানান, অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আহত হন, তবে তারা বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। চলতি সপ্তাহে নিউইয়র্কের একটি আদালতে হাজিরার সময় হাঁটতে দেখা গেছে।

এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ বলেন, প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের উদ্দেশে মার্কিন বাহিনীর এই হামলা দুই দেশের সম্পর্কের ওপর একটি “দাগ” ফেলেছে, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। তবে একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার পরিকল্পনাকে সমর্থন করেন।

আরও পড়ুন:  ছেলের নাম ও ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি

রদ্রিগেজ বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এমন একটি দাগ পড়েছে, যা আগে কখনো ঘটেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা এখন “অস্বাভাবিক বা অনিয়মিত কিছু নয়।’ এর আগে রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ জানায়, তারা যুক্তরাষ্ট্রের কাছে অপরিশোধিত তেল বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছে।

আরও পড়ুন:  বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

শেয়ার করুন

One thought on "মার্কিন অভিযানে ১০০ জন নিহত: ভেনেজুয়েলার মন্ত্রী"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital