বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

তীব্র দাবদাহে জবি ক্যাম্পাসের অভুক্ত প্রাণীদের খাবার ও পানি দিল ছাত্রদল

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৯ মোট ভিউ

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নির্দেশনা, অনুপ্রেরণা ও আন্তরিকতায় বন্ধ ক্যাম্পাসে অভুক্ত ও তৃষ্ণার্ত প্রাণীদের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৩ জুন) ঈদের ছুটিতে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় এবং তীব্র দাবদাহে প্রাণীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা হয়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় অনেক প্রাণী নিয়মিত খাবার পায় না। তাদের ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ এবং কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

 

এ বিষয়ে সুমন সরদার বলেন,”ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় প্রাণীগুলো খাদ্যসংকটে পড়েছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।”

 

এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক রবিন মিয়া শাওন বলেন,”দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক নিরীহ প্রাণী, বিশেষ করে পথকুকুরগুলো চরম খাদ্যসংকটে পড়েছে। বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের অন্যান্য সংগঠন ও সচেতন মানুষদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।”

 

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রবিন মিয়া শাওন, আহ্বায়ক কমিটির সদস্য সজীব, মিঠু, নাইম, মুব্বাশেরসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital