শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরির শতভাগ বেঞ্চে ডিভাইডার স্থাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৮ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শতভাগ বেঞ্চে ডিভাইডার স্থাপন করা হয়েছে।

 

শুক্রবার (৫ জুন) জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব এ তথ্য জানান।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়াশোনার সময় ব্যক্তিগত মনোযোগ ধরে রাখতে টেবিলগুলোতে ডিভাইডার স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। বিশেষ করে পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের সময় পাঠাগারে ভিড় বাড়লে অনেক শিক্ষার্থী নিরিবিলি পরিবেশে পড়াশোনা করতে সমস্যার কথা তুলে ধরেন। সেই প্রেক্ষাপটে লাইব্রেরির সব বেঞ্চে ডিভাইডার স্থাপন করা হয়েছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, ডিভাইডার স্থাপনের ফলে শিক্ষার্থীরা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন। একই সঙ্গে ব্যক্তিগত অধ্যয়নের জন্য একটি সুশৃঙ্খল ও অনুকূল পরিবেশ নিশ্চিত হবে।

 

 

শিক্ষার্থীরা মনে করছেন, ডিভাইডার স্থাপন ও লাইব্রেরির সময় বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের ভাষ্য, এসব উদ্যোগের ফলে কেন্দ্রীয় লাইব্রেরি আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে।

 

এছাড়াও আগামী রবিবার থেকে কেন্দ্রীয় লাইব্রেরি রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক ব্যস্ততার পরও শিক্ষার্থীরা অতিরিক্ত সময় লাইব্রেরিতে অধ্যয়ন করার সুযোগ পাবেন।

 

এ বিষয়ে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, “শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দিয়েই কেন্দ্রীয় লাইব্রেরির সব বেঞ্চে ডিভাইডার স্থাপন করা হয়েছে। পাশাপাশি তাদের পড়াশোনার সুবিধার্থে লাইব্রেরি রাত ১০টা পর্যন্ত খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

 

 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital