শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ালেন বিসিবির নবনির্বাচিত পরিচালক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৪ মোট ভিউ

 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত পরিচালনা পর্ষদে জায়গা পাওয়ার একদিনের মধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। দায়িত্ব গ্রহণের আগেই অনাগ্রহের ইঙ্গিত দেওয়া এই পরিচালক শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। পদত্যাগের কারণ হিসেবে তিনি পারিবারিক ব্যবসা ও পেশাগত ব্যস্ততার বিষয়টি উল্লেখ করেছেন।

 

 

পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

 

তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের আগেই পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন মীর শাকরুল আলম সীমান্ত। এরপরও একক প্রার্থী হওয়ায় তিনি রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মাথায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগের মাধ্যমে সেই অবস্থানই স্পষ্ট করলেন তিনি।

শেয়ার করুন

One thought on "দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ালেন বিসিবির নবনির্বাচিত পরিচালক"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital