শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

নেইমারবিহীন ব্রাজিলের প্রথম পরীক্ষা, মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশে চমক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩০ মোট ভিউ

 

 

২০২৬ বিশ্বকাপে শিরোপা অভিযানের প্রথম অধ্যায় শুরু করতে যাচ্ছে ব্রাজিল। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে পাচ্ছে না সেলেসাওরা।

ইনজুরির কারণে এখনও পুরোপুরি সুস্থ নন নেইমার। ফলে আক্রমণভাগে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। তার অনুপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও অন্যান্য আক্রমণভাগের খেলোয়াড়দের ওপরই বাড়তি দায়িত্ব বর্তাবে।

সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ অ্যালিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস ও অ্যালেক্স সান্দ্রোকে। মাঝমাঠে ব্রুনো গুইমারায়েস ও ক্যাসেমিরোর জুটি দলের ভারসাম্য রক্ষা করবেন। আক্রমণভাগে লুইজ হেনরিক, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন মাতেউস কুনহা।

অন্যদিকে, মরক্কোও প্রথম ম্যাচের আগে কিছুটা চোট-সংকটে রয়েছে। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ ইনজুরির কারণে খেলতে পারছেন না। এছাড়া নুসাইর মাজরাউইয়ের খেলা নিয়েও রয়েছে সংশয়। আর হাঁটুর চোটে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন এজ আবদে।

তবে সাম্প্রতিক বিশ্বকাপের পারফরম্যান্স মরক্কোকে আত্মবিশ্বাসী করে তুলেছে। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে ওঠা প্রথম আফ্রিকান দল হিসেবে ইতিহাস গড়েছিল তারা। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবারও বড় মঞ্চে চমক দেখাতে চায় অ্যাটলাস লায়ন্সরা।

দুই দলের সামর্থ্য, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটি হতে পারে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করতে মরিয়া থাকবে উভয় দল।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন, ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, গুইমারায়েস, ক্যাসেমিরো, লুইজ হেনরিক, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, কুনহা।

মরক্কোর সম্ভাব্য একাদশ:
বৌনৌ, হাকিমি, দিওপ, রিয়াদ, মাজরাউই, বৌয়াদ্দি, ওনাহি, দিয়াজ, এল খান্নোস, এজ্জালজৌলি, সাইবারি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital