শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৯ মোট ভিউ

 

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার ঘটনায় বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় স্থান পেয়েছিলেন সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান। এ নিয়ে আয়োজকদের তুমুল সমালোচনা পড়তে হয়। গত বছর আফ্রিকার বর্ষসেরা রেফারি হওয়ার কৃতি গড়েছিলেন তিনি। সোমালিয়ার ইতিহাসে এমন কীর্তি প্রথম।

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হারালেও, বিশ্বকাপে ম্যাচ পরিচালনার পুরো পারিশ্রমিকই পাবেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আরতান বিশ্বকাপে অংশ না নিলেও, ফিফা তার বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। রেফারিরা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য ঠিক কত পারিশ্রমিক পাবেন তা জানেন না, যা টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিশোধ করা হয়। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে প্যারিস সেন্ট-জার্মেইন এবং অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

 

আরো পড়ুন:ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা

 

নিজের দেশে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ৩৪ বছর বয়সী এই রেফারি ২০৩০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অঙ্গীকার করেছেন। ২০২৫ সালের জুন মাসে, তিনি মামেলোদি সানডাউনসের বিপক্ষে পিরামিডস এফসি-র আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি পরিচালনা করেন। ফিফা আরতানকে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য নিয়োগ দেয়, যেখানে তিনি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ তিনটি ম্যাচ পরিচালনা করেন।

বছরের শেষে তিনি আফ্রিকা কাপ অফ নেশনসের দুটি গ্রুপ ম্যাচ পরিচালনা করেন এবং ২০২৪ সালের টুর্নামেন্টেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

One thought on "যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital