রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

পঞ্চগড়ে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে হাজী বছির উদ্দিন স্কুলের নতুন ভবনের যাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৮ মোট ভিউ

পঞ্চগড়ের দেবীগঞ্জে হাজী বছির উদ্দিন স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন।

সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের হাজারডাঙ্গা এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি হাজী বছির উদ্দিন স্কুলকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital