শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সুইজারল্যান্ড সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আল-জাজিরাকে ইরানি কূটনৈতিক সূত্র প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়? স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল কোথায় স্থানান্তর হবে, জানালেন সড়কমন্ত্রী

‘এলজিইউডি’ বিভাগের আয়োজনে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৮ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘স্থানীয় সরকার ও নগর উন্নয়ন(এলজিইউডি)’ বিভাগের আয়োজনে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ জুন) সকাল ১১টায় ডিপার্টমেন্টের করিডোরে ফল উৎসবের শুভ উদ্বোধন করেন বিভাগের শিক্ষকগণ।

এরপর পর্যায়ক্রমে রম্য বিতর্ক প্রতিযোগিতা, বিভাগের নারী শিক্ষার্থীদের পিলো পাসিং খেলা এবং ছেলেদের কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এরপর শিক্ষার্থীরা উপভোগ করেন বহুল আকাঙ্ক্ষিত ‘ছবি সেশন’ পর্ব।

সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং শিক্ষার্থীদের মাঝে কয়েকরকমের মৌসুমী ফল বিতরণ করেন বিভাগের চেয়ারম্যান জনাব সাদিক হাসান শুভ এবং অন্যান্য শিক্ষকগণ।

উক্ত আয়োজনে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন প্রত্যাশা করেন বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital