সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

দুই ঘণ্টা আগে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২০২ মোট ভিউ

১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ বুধবার (১৪ জানুয়ারি) যে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

দুই ঘণ্টা আগে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

 

বিকেল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে দুপুর সোয়া ২টার দিকে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, আন্দোলনরত ১১ দল ঘোষিত বিকেল সাড়ে ৪টার সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

 

 

গত সোমবার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে মঙ্গলবারের মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ঘোষণা দিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

 

জোটের নেতারা আশা করছিলেন, বুধবার রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

 

তবে বুধবার সকালে জানা যায়, দলগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস জোটে থাকবে কি-না সেই বিষয়ে দুপুরে সিদ্ধান্ত নেবে।

 

আরও পড়ুন: একটি বিশেষ দলের প্রতি ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

 

সাম্প্রতিক জোটের অভ্যন্তরের কিছু বিষয়ে টানাপোড়েন নিয়ে দুপুরে নিজ নিজ দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনা করার কথা দল দুটির। তবে জামায়াত সংশ্লিষ্টরা বলে আসছেন, সব দূরত্ব দূর করে দেশের বৃহত্তর স্বার্থে সংবাদ সম্মেলনে অংশ নেবে সবাই।

 

পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ছিল জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ৮টি রাজনৈতিক দল। পরে আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে গত ডিসেম্বরে যুক্ত হয় এনসিপিসহ আরও চারটি দল। তবে শেষে যুক্ত হওয়া চারটি দল নিয়ে বেশ কদিন যাবৎ টানাপোড়েন চলছিল জোটটির অভ্যন্তরে।

 

জামায়াতের একটি সূত্র জানিয়েছে, ১৮০ থেকে ১৯০টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital