রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির অজু করার সময় বজ্রাঘাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা সিংড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা! নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণা–সহযোগিতা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি হামের পর ডেঙ্গুর উদ্বেগ, চলতি বছরে দুই রোগে শত শত প্রাণহানি দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত নেতা; পরিবারে প্রতিমন্ত্রীর সান্ত্বনা পঞ্চগড়ে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা ২৩ জুন নিয়ে সতর্কবার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪ মোট ভিউ

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত নুরুল ইসলাম (৫৫) মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় দুর্বৃত্ত তার ভাইয়ের ওপর হামলা চালায়। তারা মুখ, কাঁধ ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

আরও পড়ুন:

বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে: জামায়াত আমির

 

বিল্লাল হোসেন বলেন, হামলার কারণ বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। রাজনীতির পাশাপাশি নুরুল ইসলাম বর্জ্য সংগ্রহের ঠিকাদারির কাজ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নুরুল ইসলামের মুখ, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital