রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণা–সহযোগিতা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি হামের পর ডেঙ্গুর উদ্বেগ, চলতি বছরে দুই রোগে শত শত প্রাণহানি দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত নেতা; পরিবারে প্রতিমন্ত্রীর সান্ত্বনা পঞ্চগড়ে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা ২৩ জুন নিয়ে সতর্কবার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভয়াবহ শিশু পাচার চক্র: ছেলে শিশু ৮ লাখ, মেয়েশিশুর মূল্য তার অর্ধেক রাজধানীর শ্যামপুর থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে বললেন প্রধানমন্ত্রী ট্রাম্পকে বিলাসবহুল বিমান উপহার দিলো কাতার

অস্ট্রিয়ার বিপক্ষে নতুন কৌশলে নামতে পারে আর্জেন্টিনা, একাদশে আসতে পারে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১২ মোট ভিউ

 

 

বিশ্বকাপের শিরোপাধারী আর্জেন্টিনা শুরুটা করেছে দারুণভাবে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে দল সাজানোর নতুন পরিকল্পনা করছেন স্কালোনি। বিশেষ করে আক্রমণভাগ ও মিডফিল্ডে পরিবর্তনের সম্ভাবনা বেশি।

প্রথম ম্যাচে লাউতারো মার্তিনেজ শুরু থেকে খেললেও বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেন হুলিয়ান আলভারেজ। বাঁ গোড়ালির চোট থেকে সেরে ওঠা এই ফরোয়ার্ডকে এবার শুরুর একাদশে দেখা যেতে পারে। আগের ম্যাচে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বেঞ্চে রাখা হয়েছিল।

মিডফিল্ডেও বদলের ইঙ্গিত মিলেছে। এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে প্রথম ম্যাচে খেলেছিলেন থিয়াগো আলমাদা। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তার জায়গায় নিকোলাস গনসালেস সুযোগ পেতে পারেন। আগের ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণে গতি এনে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

রক্ষণভাগে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। বাম প্রান্তের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ভালো খেলায় পুরোপুরি ফিট হয়ে ওঠা নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ।

সবকিছু মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে কিছুটা নতুন ছকে ও আরও আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনসালেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital