মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে: ইরান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২০ মোট ভিউ

 

 

যুক্তরাষ্ট্র নতুন স্বাক্ষরিত সমঝোতা চুক্তি লঙ্ঘন করলে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি)।

শুক্রবার এক বিবৃতিতে এসএনএসসি জানায়, ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে দেশের জনগণের অধিকার এবং ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর স্বার্থ রক্ষায় ইরান দৃঢ় অবস্থান বজায় রাখবে।

বিবৃতিতে বলা হয়, অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ আস্থা নেই ইরানের। তাই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো ধরনের চুক্তিভঙ্গের ঘটনা ঘটলে পূর্বপ্রস্তুত কৌশল অনুযায়ী পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

এর দুই দিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়ালি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা প্রশমিত করা এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করা।

১৪ দফার ওই চুক্তিতে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এতে লেবাননসহ বিভিন্ন অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর নৌ অবরোধ শিথিল করা এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক চলাচল পুনরায় চালুর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া চুক্তিতে ইরানের অর্থনৈতিক পুনর্গঠনে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা, তেল রপ্তানিতে সুবিধা, জব্দকৃত সম্পদ ফেরত এবং পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা না করার প্রতিশ্রুতির বিষয়ও উল্লেখ করা হয়েছে। তবে ইউরেনিয়াম মজুদসংক্রান্ত বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

এদিকে এই সমঝোতা চুক্তি নিয়ে ওয়াশিংটনে ভিন্নমত দেখা দিয়েছে। কয়েকজন মার্কিন আইনপ্রণেতার মতে, সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর চুক্তিটি ইরানকে উল্লেখযোগ্য কিছু সুবিধা দিয়েছে।

সূত্র: প্রেস টিভি

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital