সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

পঞ্চগড়ে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৫ মোট ভিউ

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে ব্যতিক্রমী এক দৃশ্য দেখা গেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ মঞ্চে তার জন্য রাখা বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ একটি প্লাস্টিকের চেয়ারে বসে অনুষ্ঠানে অংশ নেন।
শনিবার (২০ জুন) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অনুষ্ঠানস্থলে প্রতিমন্ত্রীর জন্য আলাদাভাবে একটি বড় ও সুসজ্জিত চেয়ার রাখা হয়েছিল। লাল কাপড়ে মোড়ানো ফোমযুক্ত ওই চেয়ারটি ছিল মঞ্চের প্রধান আকর্ষণ। তবে মঞ্চে ওঠার পর তিনি ওই চেয়ারে না বসে সাধারণ চেয়ার আনার নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর নির্দেশে বিশেষ চেয়ারটি সরিয়ে নেওয়া হয়। পরে পাশে থাকা একটি সাধারণ প্লাস্টিকের চেয়ার এনে দেওয়া হলে তিনি সেটিতেই বসে পুরো অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে বিভিন্ন স্থানে নির্মিত তোরণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে ব্যান্ড পার্টির বাদ্যের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে তিনি একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন এবং আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital