বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিখোঁজের সাতদিন পর খোঁজ পাওয়া গেল জবি শিক্ষার্থী সিরাজুল ইসলামের 

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩ মোট ভিউ

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম এর খোঁজ পাওয়া গেছে।

 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সাতদিন পর সন্ধান মেলে তার। গত বৃহস্পতিবার (১৮ জুন) তিনি নিখোঁজ হয়েছিলেন।

 

জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে থেকে উদ্ধার করা হয় তাকে।

 

নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, আমি কেরানীগঞ্জ থেকে এখানে আসছি। আমার মাথায় এখন কাজ করছে না। আমি জানাতে পারছি না।

 

নিখোঁজের বাবা আবুল কালাম বলেন,“আমাকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়, ‘আমি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছি।’ তখন আমি বলি, ‘আমি ভার্সিটিতে আছি।’ জবাবে তিনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভার্সিটির দিকে আসতেছি।’ পরে জানা যায়, তিনি ভার্সিটির গেটে গিয়ে অসুস্থ বোধ করায় সেখান থেকে চলে যান। এরপর সাঈদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এখনো এ বিষয়ে তার সঙ্গে বিস্তারিত কোনো কথা হয়নি। ঘটনাটি হাজারীবাগ এলাকায় ঘটেছিল। যতদূর জানা গেছে, তিনি কোনো ধরনের হয়রানির শিকার হননি। সবাই বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছে। দায়িত্বে থাকা এসআইও যথেষ্ট চেষ্টা করেছেন। তিনি সারাদিন বিষয়টি নিয়ে কাজ করেছেন এবং আমাদের কোনো ধরনের হয়রানি করেননি।”

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, “শিক্ষার্থী সিরাজ প্রামাণিক কয়েকদিন নিখোঁজ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। বিষয়টি জানার পরপরই প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয় এবং প্রক্টরের নেতৃত্বে একটি টিম ধানমন্ডি থানায় কাজ করে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরাজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে। এ জন্য তিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।”

 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital