বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৫ মোট ভিউ

 

পরীক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনো অবস্থাতেই প্রশ্নফাঁস বরদাশত করা হবে না। কেউ করলে এমন শাস্তি দেওয়া হবে, যা দেশের মানুষ সারা জীবন মনে রাখবে। মন্ত্রী আরও বলেন, পরীক্ষায় নকল হয়নি, অথচ সোশ্যাল মিডিয়া বা কোনো মিডিয়ায় যদি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয় তবে অবশ্যই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং কাস্টডিতে নেবে। তদন্তে সত্যতা মিললে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। সেই সংক্রান্ত আইন করা হয়েছে।

গতকাল জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম মিলনায়তনে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের নিয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

আরও পড়ুন:

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

 

সাইবার সিকিউরিটি ও আইনি সংস্কারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস না হওয়া সত্ত্বেও যারা ফাঁসের মিথ্যা প্রচার চালাবে, তাদের সাইবার সিকিউরিটির আওতায় ট্র্যাক করা হবে। বর্তমান আইনে বিভ্রান্তি ধরার বিশেষ বিধান রাখা হয়েছে। সেজন্য পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০ সংশোধন করা হয়েছে। জাতীয় সংসদে এটি বিল আকারে উত্থাপন করা হবে। নকল প্রতিরোধ আইনটি নতুনভাবে সংস্কার ও যুগোপযোগী করার উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আপনি প্রোপাগান্ডা করবেন, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবেন, আর আমরা কি চুপ করে বসে থাকব? বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করলেই অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে।

শিক্ষাঙ্গন নিয়ে সরকারের পরিকল্পনাও জানান এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও গতিশীল পরিবেশ তৈরি করতে সরকার বদ্ধপরিকর। প্রতিষ্ঠানপ্রধানরা মামলা দিয়ে যে জটিলতা তৈরি করেন, তা আর চলবে না। প্রয়োজনে আমরা আলাদা জুডিশিয়াল বেঞ্চ দিতে বলব। এখন থেকে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষকদের অফিশিয়ালি বদলি করা হবে। একই সঙ্গে রাজনৈতিক তদবির বন্ধ এবং ৫৫ বছরের পুরোনো এমপিও নীতিমালা সংশোধন করে পুরো সিস্টেমকে ডেভেলপ করা হবে।

পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা বা যেকোনো বিশৃঙ্খলা রুখতে দায়িত্বরত পুলিশ সদস্যরা এবার বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। কেন্দ্রগুলোতে মনিটরসহ কন্ট্রোল রুম থাকতে হবে এবং ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবরসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital