বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৮ অলিম্পিকে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১ মোট ভিউ

 

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের ২০২৮ আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। দীর্ঘদিন পর এবারের অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এ উপলক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেট ইভেন্টের বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশকে অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিতে হলে বাছাইপর্ব পেরোতে হবে। ২০২৭ সালে অনুষ্ঠিত হবে আইসিসির অলিম্পিক বাছাই প্রতিযোগিতা।

এশিয়া থেকে সরাসরি অলিম্পিকে জায়গা পেয়েছে ভারত। এছাড়া নিজ নিজ মহাদেশের প্রতিনিধিত্ব করে সরাসরি মূল পর্বে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও গ্রেট ব্রিটেন। অলিম্পিকে গ্রেট ব্রিটেনের হয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন।

স্বাগতিক হওয়ায় পুরুষ ও নারী—উভয় ক্রিকেট ইভেন্টেই যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে এজন্য দলটিকে ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের যেকোনো একটিতে শীর্ষ ১৫ দলের মধ্যে থাকতে হবে। বর্তমানে পুরুষদের র‍্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র ১৩তম এবং নারীদের র‍্যাংকিংয়ে ২০তম স্থানে রয়েছে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ অলিম্পিকে সরাসরি অংশ নিতে পারবে না। কারণ, ওয়েস্ট ইন্ডিজ কোনো স্বতন্ত্র অলিম্পিক সদস্য দেশ নয়। তবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ে অলিম্পিকে সরাসরি সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে শীর্ষ আটে থাকলে ক্যারিবীয় অঞ্চলের একটি বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজভুক্ত কোনো একটি দেশ অলিম্পিক বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

মূল অলিম্পিকের আগে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে মাত্র একটি দল চূড়ান্ত হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে র‍্যাংকিংয়ের ভিত্তিতে নির্বাচিত আটটি দল। ফলে বাংলাদেশের নারী ও পুরুষ—উভয় দলকেই অলিম্পিকে জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বে সফল হতে হবে।

অলিম্পিকের মূল পর্বে অংশ নেবে মোট ছয়টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর অপর গ্রুপের ভিন্ন অবস্থানে থাকা দলগুলোর বিপক্ষে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে হবে ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। নারী ও পুরুষ—দুই ইভেন্ট মিলিয়ে অলিম্পিকে মোট ২৮টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital