মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবিতে সৈয়দ নজরুল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ফল উৎসবের আয়োজন

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৫ মোট ভিউ

 

 

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়” এর উদ্যোগে বর্ণিল প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ (সৈনক) এর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কেক কাটা, ফল উৎসব, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দলগত শুভেচ্ছাবার্তা প্রদান এবং বিকালের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিষ্ঠানের গৌরবময় ২৭ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে।

সৈনকিয়ান পরিবারের সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ভালোবাসা, স্মৃতি ও ঐক্যের এক মিলনমেলা।
সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও ফল উৎসবে সকলের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আশা করি, আনন্দ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে আমরা একসাথে উদযাপন করবো আমাদের প্রিয় প্রতিষ্ঠানের গৌরবময় পথচলা।

সৈনকিয়ান পরিবারের সভাপতি খালিদ হাসান বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ আমাদের আবেগ, ভালোবাসা ও গর্বের একটি নাম। এই প্রতিষ্ঠানের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দ ও গৌরবের এক বিশেষ মুহূর্ত। “সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়”-এর পক্ষ থেকে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী ও ফল উৎসবের মাধ্যমে আমরা পুরোনো স্মৃতি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে চাই।

আমি বিশ্বাস করি, সকল সৈনকিয়ানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে। প্রিয় প্রতিষ্ঠানের এই গৌরবময় দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital