মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ মোট ভিউ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সব কার্যক্রম থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। বিসিবির একজন শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত এলো, যা বাংলাদেশ ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে।

 

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্যের পর গতকাল ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এমন বিতর্কিত মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবি জানায় ক্রিকেটাররা, করেছেন বিপিএলের মতো ফ্লাগশিপ টুর্নামেন্টের ম্যাচ বয়কট।

 

আরও পড়ুন- ১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাত ৮টায়

 

ক্রিকেটারদের অনড় দাবির মুখে প্রেক্ষিতে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এর আগে, ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে তার বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষাপটে কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ জানান এবং তার পদত্যাগের দাবিও ওঠে।

 

অর্থ কমিটি বিসিবির অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে বিবেচিত। বোর্ডের আয়-ব্যয়, স্পন্সরশিপ, আইসিসি থেকে প্রাপ্ত অর্থ বণ্টনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কমিটির মাধ্যমেই হয়ে থাকে। অর্থ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলেও বোর্ড পরিচালক পদে তিনি বহাল থাকছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

One thought on "বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital