শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রামের সব জেলার শনিবারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৫ মোট ভিউ

 

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওইসব জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষাও (আলিম ও এইচএসসি বিএমটি) স্থগিত করা হয়েছে।

 

শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

 

৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আর ৫ জুলাই থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ আশপাশের জেলা উপজেলা প্লাবিত হয়েছে। পাশাপাশি পাহাড়ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

One thought on "মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রামের সব জেলার শনিবারের পরীক্ষা স্থগিত"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital