রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, শিক্ষার্থীদের হাতে আটক ৬ বহিরাগত কিশোর

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৬ মোট ভিউ

 

 

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের আপত্তিকরভাবে ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশ চৌকিতে হস্তান্তর করা হয়।

 

আজ শনিবার (১১ জুলাই) সন্ধা ৬ টায় নতুন কলা ভবনের সামনে পুকুর পারে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ত্রিশাল উপজেলার স্থানীয় বাসিন্দা তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।

 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফয়সাল বলেন, “আমরা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করলেও মোবাইলের ‘Recently Deleted’ ফোল্ডারে ফুটেজ পাওয়া যায়।”

 

অভিযুক্তদের একজন দাবি করেন, তারা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন। তার ভাষ্য, “তাদের অজান্তেই একজন সঙ্গী তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেন।” অপর অভিযুক্তের দাবি, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি; ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, “অভিযুক্তদের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital