রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সিংড়ায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নাটোর(সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২০ মোট ভিউ

 

 

 

জনসংখ্যা বাড়লে সমস্যা, পরিকল্পনা করলে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় যথাযথ মর্যাদায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হয়েছে।

 

রবিবার (১২ জুলাই) বেলা ১ টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জহুরুল ইসলাম।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল সহ উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু রায়হান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদসহ অন্যান্যরা।

 

বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, নারী শিক্ষা, বাল্যবিবাহ রোধ ও পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তিকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। ছবি: বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital