শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

মাঠে প্রশাসন বনাম সাংবাদিকদের সৌহার্দ্যের লড়াই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৬ মোট ভিউ

প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি ক্রিকেট ম্যাচ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে স্থানীয় সাংবাদিকদের পরাজিত করে জয় তুলে নেয় উপজেলা প্রশাসন দল।

 

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দুই দলের সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ক্রীড়াপ্রেমীদের সরব উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ খানের সার্বিক তত্ত্বাবধানে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

 

উপজেলা প্রশাসনের দলে খেলেন সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে সাংবাদিকদের দলে অংশ নেন সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব এবং স্মার্ট প্রেসক্লাবের সদস্যরা। পরে বিজয়ী উপজেলা প্রশাসন দল এবং অংশগ্রহণকারী সাংবাদিক দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন সম্প্রীতিমূলক আয়োজনের মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ অব্যাহত থাকবে। এই উদ্যোগের বিষয়ে সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ খান বলেন, “আজকের এই প্রীতি ম্যাচের মাধ্যমে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো তা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনেক সহায়ক হবে। হার-জিত বড় কথা নয়, আমরা সবাই মিলে একটি সুন্দর সময় কাটিয়েছি। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও অব্যাহত থাকবে বলে আশা করি।”

 

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “সরকারি কর্মকর্তা এবং সমাজের দর্পণ সাংবাদিকদের মধ্যকার এই সৌহার্দ্যপূর্ণ ম্যাচটি কেবল বিনোদনই দেয়নি, বরং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং কর্মপরিবেশকে আনন্দময় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital