শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘মনগড়া’, ট্রাম্পকে কড়া বার্তা চীনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬ মোট ভিউ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য ‘মনগড়া’ এবং ‘বিদ্বেষপূর্ণ অপপ্রচার’ ছাড়া আর কিছু নয়।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা গুরুতর ঝুঁকির মুখে রয়েছে। একই সঙ্গে ভোটদান প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ আরোপের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। যদিও তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেই এ উদ্যোগের প্রতি উল্লেখযোগ্য সমর্থন নেই।

 

আরও পড়ুন:

মেসির বিপক্ষে ফাইনাল, ইয়ামালের এলাকাজুড়ে উৎসবের আমেজ

 

ভাষণে ট্রাম্প দাবি করেন, চীন অবৈধভাবে প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছে। তার অভিযোগ অনুযায়ী, এসব তথ্যের মধ্যে ভোটারদের নাম, ঠিকানা এবং ভোটার নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে চীনের কর্মকাণ্ড-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মনগড়া এবং বিদ্বেষপূর্ণ অপপ্রচার। তিনি বলেন, বহু আগেই এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে প্রমাণিত হয়েছে।

লিন জিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের কোনো আগ্রহ নেই এবং বেইজিং কখনোই সেই নির্বাচনে হস্তক্ষেপ করেনি। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবেই জানে কোন দেশ নিয়মিত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে চীনা মুখপাত্র বলেন, নিজেদের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা করা উচিত। পাশাপাশি ভিত্তিহীনভাবে চীনের বিরুদ্ধে অপপ্রচার এবং নির্বাচনী ইস্যুতে চীনকে জড়ানো থেকে বিরত থেকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছেন। তবে তার এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপিত হয়নি।

এ ছাড়া নির্বাচন-পরবর্তী ৬০টির বেশি মামলায় ফল পরিবর্তনের মতো কোনো জালিয়াতির প্রমাণ আদালতে প্রতিষ্ঠিত হয়নি। পুনর্গণনা, নিরীক্ষা এবং ট্রাম্প প্রশাসনের নিজস্ব বিচার বিভাগও নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মতো কোনো জালিয়াতির প্রমাণ খুঁজে পায়নি।

শেয়ার করুন

One thought on "মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘মনগড়া’, ট্রাম্পকে কড়া বার্তা চীনের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital