শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ইয়ামালের চুল কাটতে নরসুন্দর এলেন রোলস রয়েসে!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪১ মোট ভিউ

বিশ্বকাপের ফাইনাল নিয়ে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের হেয়ারকাট আলোচনায়।

ম্যাচের আগে খেলোয়াড়দের সাজগোজ পরিবর্তন খুব সাধারণ ঘটনা হলেও ইয়ামালের চুল কাটার দৃশ্যটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পেছনে মূল কারণ হলো, ইয়ামালের জন্য আসা জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট ব্রায়ান গুয়ারদাদোর আগমন।

যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত নরসুন্দর যখন স্প্যানিশ দলের টিম হোটেলে পৌঁছান, তখন তার বিলাসবহুল রোলস রয়েস গাড়ি থেকে নামার দৃশ্যটি সবার নজর কাড়ে। মাত্র ২২ বছর বয়সী এই তারকা হেয়ার স্টাইলিস্ট বর্তমানে স্পেন জাতীয় দলের খেলোয়াড়দের চুল কাটার দায়িত্বে রয়েছেন।

শুক্রবার টিম হোটেলে তার এন্ট্রি নেওয়ার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, গুয়ারদাদো অত্যন্ত আভিজাত্যের সাথে গাড়ি থেকে নেমে ইয়ামালের চুল ছেঁটে দিচ্ছেন। এই সেবা বিনিময়ের পর ইয়ামাল তাকে একটি স্বাক্ষর করা জার্সি উপহার হিসেবে দিয়েছেন বলেও জানা গেছে।

ফাইনাল ম্যাচের আগে স্পেনের এই তরুণ সেনসেশনকে নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিও। বার্সেলোনার হয়ে দুই দশকেরও বেশি সময় কাটিয়ে আসা মেসি ল্যামিন ইয়ামালের পারফরম্যান্সের প্রশংসা করে তাকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন। তবে একইসাথে মেসি জানিয়েছেন, আর্জেন্টিনার লক্ষ্য ইয়ামালকে তার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা থেকে আটকে দেওয়া। আর্জেন্টিনা ও স্পেনের এই হাইভোল্টেজ ফাইনাল ঘিরে দুই দলের সমর্থকরাই এখন চূড়ান্ত উত্তেজনায় প্রহর গুনছেন।

শেয়ার করুন

One thought on "ইয়ামালের চুল কাটতে নরসুন্দর এলেন রোলস রয়েসে!"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital