এনসিপির সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির কমিটি ঘোষণা করেন। এতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক ও মুহাম্মদ ওবায়দুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফরিদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন ওহিদুল ইসলাম ও মুহাম্মদ জয়নাল। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন সুমন রহমান সালেহ এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন মুহাম্মদ রাজু, সাকা নূর ও মিসেস দিলরুবা বেগম।
জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মুহাম্মদ হানিফ মিয়া। সংগঠক হিসেবে রয়েছেন মুহাম্মদ সানোয়ার, মোহা. রফিক, মোহা. হুমায়ুন, আলাউদ্দিন খান, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, মোহা. শাহজালাল, মোহা. খোকন ও লিটন আকন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাবুল শিকদার, মো. বাচ্চু, রবিউল ইসলাম, মো. বাবুল, মনির হোসেন, মো. মুরাদ, মো. হাবীব, মো. মাসুদ, মো. জুয়েল, তাসলিমা আক্তার লিপি, মো. মোস্তফা, মো. রমজান, মো. জাফর, মো. শাহজালাল, রজ্জব আলী, লোকমান হোসেন, আক্তার হোসেন ও সাদা মিয়া।
শ্রমিক সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ছাড়াও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ইসলাম ফকির, সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হেসেনসহ অনেকেই বক্তব্য দেন। শ্রমিক সমাবেশের শেষে গণসংগীত পরিবেশনার আয়োজন করা হয়।
One thought on "এনসিপি সমর্থিত রিকশা ও ভ্যান চালকদের সংগঠনের আত্মপ্রকাশ"
Comments are closed.