শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিনের অবকাশ পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২১ মোট ভিউ
আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৩ দিন করে ছুটি রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে। এ ছাড়া সাপ্তাহিক ছুটিসহ মোট ২৩ দিনের অবকাশ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির পঞ্জিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। 

ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন দিবসভিত্তিক সরকারি ছুটি। সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।

এ মাসে ক্লাস হবে ১৯ দিন। 

এদিকে সাপ্তাহিক ও দিবস মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সেপ্টেম্বর মাসে। এ মাসেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

এর বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঐচ্ছিক ছুটিও কার্যকর হতে পারে।

শেয়ার করুন

One thought on "আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিনের অবকাশ পাবে শিক্ষার্থীরা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital