শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২২ মোট ভিউ

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ব্যানার টাঙিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর ফটক সংলগ্ন এলাকায় ব্যানারটি ঝুলতে দেখা যায়।

ব্যানারটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশাপাশি ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার একাধিক আলোকচিত্র ব্যবহার করা হয়েছে। ব্যানারের এক পাশে বড় অক্ষরে লেখা রয়েছে—’ভয়াল ২১ শে আগস্ট’। এছাড়া অন্য অংশে লেখা হয়, ‘মৃত্যুকে জয় করে এগিয়ে চলা! হে জননেত্রী, সারা দেশ-জাতির রক্ষায় তোমার সহযাত্রী।’

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিক হোসাইন মুসার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে এই ব্যানারটি টাঙানো হয়।

এ বিষয়ে মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়ে মোস্তাফিক হোসাইন মুসা বলেন, “২১ শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের এই তৎপরতা নিয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আজম খান বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা পূর্বে অবগত ছিলাম না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসন এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ বহু নেতাকর্মী নিহত ও শত শত মানুষ আহত হন। প্রতিবছর দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital