শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩১ মোট ভিউ

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

 

গত ২২ আগস্ট (শনিবার) কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর হোসেনের সুপারিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

অনুমোদিত কমিটিতে ইবনে নায়েব রিসুকে আহ্বায়ক, আলিফ নুর ফেরদৌসকে সদস্য সচিব এবং জামিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব জাহান (মিশু), তাহসিন রিয়া, শাহরিয়ার রায়হান ও মো. লিমন ইসলাম।

 

সংগঠন সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির নেতৃত্বে নীলফামারী জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং পেশাগত সমস্যা ও বৈষম্য নিরসনে কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হবে।

 

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির দায়িত্বশীল ও কর্মমুখী নেতৃত্বের মাধ্যমে নীলফামারীতে এনডিইএ’র সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

 

নেতৃবৃন্দ আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মাধ্যমে নীলফামারীতে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital