রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ মোট ভিউ

বিরোধী দল হিসেবে লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে তারা কতটুকু সফল হয়েছে তা পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একদিকে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে লংমার্চের নামে প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পোড়ানো হচ্ছে। এতে শুধু জাতীয় সম্পদের অপচয়ই হচ্ছে না, সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।’

বিরোধী দলের দ্বিতীয় শপথ গ্রহণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার সংবিধান সংশোধনের মাধ্যমেই সংস্কার কাজ সম্পন্ন করতে চায়। কিন্তু যারা অসাংবিধানিক ও অবৈধভাবে দ্বিতীয় শপথ নিয়েছেন, আইন বিশেষজ্ঞদের মতে তাদের প্রথম শপথও অবৈধ হয়ে গেছে। সংবিধান সংশোধন কমিটিতে আহ্বান জানানো হলেও বিরোধী দল সেখানে অংশ না নিয়ে উল্টো রাজপথে নেমে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে।’

এর আগে, দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি এতিম ও হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ, বিভিন্ন ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital