শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উপহার বিতরণ জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি

জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে জুনাইদ – রাফি

তানিয়া শবনম, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আট সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তন এর বাংলা বিভাগের শিক্ষার্থী জুনাইদ হোসাইন রায়িন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৭ তম আবর্তন এর মার্কেটিং বিভাগের মো রাফিউল আজাদ রাফি।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর অনুমোদনক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আরিফুল ইসলাম ও মুহাম্মদ আল ইমরান, যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মাহফুজ ও আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আকরাম খান এবং দপ্তর সম্পাদক হিসেবে শরীফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়

 

নবনির্বাচিত সভাপতি জুনাইদ হোসাইন রায়িন বলেন “আলহামদুলিল্লাহ, প্রথমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টাগন ও আমার ময়মনসিংহের সকল জবিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দেওয়া দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করব। আমার প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের কল্যানে কাজ করা”

 

সাধারণ সম্পাদক মো রাফিউল আজাদ রাফি বলেন “ময়মনসিংহ জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সেবায় এবং জেলার ঐতিহ্য রক্ষায় কাজ করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। আমরা চাই আমাদের জেলার কোনো শিক্ষার্থী যেন ক্যাম্পাসে এসে নিজেকে একা মনে না করে। শিক্ষার্থীরা যাতে যেকোনো প্রয়োজনে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণকে তাদের সবচেয়ে বড় ভরসাস্থল মনে করে, আমরা সেই লক্ষ্যে কাজ করব।

তিনি আরও বলেন, মেধা ও মননের বিকাশে আমরা সেমিনার ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালার ওপর বিশেষ গুরুত্ব দিব। এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়, বরং ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সেবা করার একটি পবিত্র আমানত।এই দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital