শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

খামেনি ও তার পরিবার ‘নৃশংস’ হত্যাকাণ্ডের শিকার: পুতিন

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৬ মোট ভিউ
খামেনি ও তার পরিবার ‘নৃশংস’ হত্যাকাণ্ডের শিকার: পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

 

রোববার (১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় পুতিন বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়মের নির্লজ্জ লঙ্ঘনের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’

 

ক্রেমলিন প্রকাশিত ওই বার্তায় পুতিন আরও বলেন, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্যমতে শনিবার ৮৬ বছর বয়সে খামেনি নিহত হন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তার মৃত্যু ঘটে বলে জানানো হয়।

 

আরও পড়ুন: ইরানে হামলা ও খামেনিকে হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার

 

পুতিন বলেন, ‘আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে। তিনি রাশিয়া-ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং সেটিকে একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে ব্যক্তিগতভাবে বিশাল অবদান রেখেছেন।’

 

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘সর্বোচ্চ নেতার পরিবার ও ঘনিষ্ঠজন, ইরানের সরকার এবং সমগ্র ইরানি জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সমর্থন পৌঁছে দেয়ার জন্য আপনাকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) অনুরোধ করছি।’

 

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান। এ ছাড়া হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয় : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

 

যৌথ হামলার জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে পুরো অঞ্চলে ব্যাপক অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শেয়ার করুন

One thought on "খামেনি ও তার পরিবার ‘নৃশংস’ হত্যাকাণ্ডের শিকার: পুতিন"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital