শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি স্পেন, বাণিজ্য বন্ধসহ সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৭ মোট ভিউ

ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযানে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোর কারণে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘স্পেন ভয়াবহ আচরণ করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছি। আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। স্পেনের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক চাই না।’

 

আরও পড়ুন: ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

 

এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ‘ইরানে হামলার জন্য স্পেন তার সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।’ তিনি জানান, যুক্তরাষ্ট্র ও স্পেন যৌথভাবে পরিচালিত হলেও এসব ঘাঁটি স্পেনের সার্বভৌমত্বের আওতায় রয়েছে। স্পেন সরকার ইরানে হামলার নিন্দা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

2 thoughts on "ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি স্পেন, বাণিজ্য বন্ধসহ সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital