রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ মোট ভিউ

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র বলেছেন, বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

 

বাংলাদেশে ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে।

 

বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানকালে অন্তত ১৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কি না।

 

আরও পড়ুন: এবার নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

 

জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন।

তার কথায়, ‘আমরা বিশ্বাস করি যে জবাবদিহিতা থাকা উচিত। এবং আপনি যেমনটি জানেন, যেমন আপনি এখন উল্লেখ করলেন, জাতিসংঘ নিজেই সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। স্পষ্টতই, জবাবদিহিতা থাকা দরকার, তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার।’

শেয়ার করুন

One thought on "শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital