বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

খামেনির মৃত্যুর পর দুবাই বিমানবন্দরে আবারও ইরানের হামলা

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯ মোট ভিউ

দ্বিতীয় দিনের মতো ইরানের বিমান হামলায় রোববার (১ মার্চ) সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেউলি মেইল জানিয়েছে, মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।
 
শনিবার দুবাইয়ের আইকনিক হোটেল বুর্জ আল আরব এবং এবং পাম জুমেইরাহতে আঘাত হানে ইরানি ড্রোন।
 
আর রোববার দুবাইজুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। বিপুল সংখ্যক প্রবাসী ধনী ব্যক্তির আবাসস্থল হিসেবে পরিচিত এই নগরী নতুন করে হামলার মুখে পড়েছে।
 
এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ ইরান তার পাল্টা হামলা অব্যাহত রেখেছে। 
 
 
খামেনি, তার পরিবারের চার সদস্য এবং অন্তত দুইজন উচ্চপদস্থ সামরিক নেতার মৃত্যুর পর ‘ইতিহাসের সবচেয়ে তীব্র আক্রমণাত্মক অভিযান’ চালানোর অঙ্গীকার করেছে ইরান।
 
টানা দ্বিতীয় দিনের মতো কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমবারের মতো ওমানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান আগে জানিয়েছিল যে তারা ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে, তবে উপসাগরীয় শহরগুলোর বিভিন্ন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।
 
রোববার ভোরে দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুবাইয়ের বিজনেস বে এলাকায় আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বড় বাণিজ্যিক বন্দর জাবেল আলী পোর্টে আগুন লাগে।

শেয়ার করুন

One thought on "খামেনির মৃত্যুর পর দুবাই বিমানবন্দরে আবারও ইরানের হামলা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital